প্রকাশিত:
১৮ জানুয়ারী, ২০২৬

সোমবার (১২ জানুয়ারি) এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। এদিন সন্ধ্যায় তিনি ঢাকা এসেছেন। ঢাকায় পৌঁছালে বিমানবন্দরে নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানান মার্কিন দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
ঢাকার যুক্তরাষ্ট্র মিশনের মুখপাত্র পূর্ণিমা রাই এক বিবৃতিতে বলেন, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের মনোনীত রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এবং তার স্ত্রী মিসেস ডিয়ান ডাও ১২ জানুয়ারি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করতে পারা আমার জন্য সম্মানের বিষয়। আমি আমাদের দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় করে আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধিকে এগিয়ে নিতে আগ্রহী। আমার স্ত্রী এবং আমি এমন একটি দেশে ফিরে আসতে পেরে আনন্দিত, যে দেশের সাথে আমাদের অনেক সুন্দর স্মৃতি জড়িয়ে আছে।
সূত্র জানায়, চলতি সপ্তাহেই পরিচয়পত্র পেশের মধ্য দিয়ে ঢাকা মিশন শুরু করবেন ক্রিস্টেনসেন। আগামী দুই দিন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ও রাষ্ট্রাচার অনুবিভাগের প্রধান নুরল ইসলামের
উল্লেখ্য, ঢাকায় ১৯তম মার্কিন রাষ্ট্রদূত হিসেবে যোগ দিলেন ব্রেন্ট ক্রিস্টেনসেন।